আপডেট
কবি কায়কোবাদের স্মৃতিবিজড়িত পিংনা রসপাল জামে মসজিদ: ইতিহাস, ঐতিহ্য ও বিস্মৃতির করুণ অধ্যায় একজন আপোসহীন দেশনেত্রীর বিদায়: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও উত্তরাধিকার স্বাস্থ্যখাত সংস্কার খসড়া ও ডিএমএফদের বাদ দেওয়ার বিতর্ক: জুলাই সনদের চেতনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? কিভাবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ ২০২৫ (খসড়া) বাতিল বা সংশোধনের জন্য ইমেইল করবেন: সম্পূর্ণ ধাপে ধাপে গাইড বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ ২০২৫: ডিপ্লোমা চিকিৎসকদের তীব্র আপত্তি, বৈষম্য ও নীতিগত সংকটের পূর্ণাঙ্গ বিশ্লেষণ ডায়াবেটিসে সুচবিহীন রক্ত পরীক্ষা: এমআইটির বিপ্লবী আলোভিত্তিক প্রযুক্তি বদলে দিচ্ছে গ্লুকোজ মনিটরিংয়ের ভবিষ্যৎ বাংলাদেশ ফুটবলের উত্থানের সময়ে তরুণদের অবিবেচক আচরণ: হামজা–শমিতদের উত্তরসূরীদের ভুল পদক্ষেপে নতুন বিতর্ক ডিএমএফ পরিচয়কে ধারণ করে জাতীয় ঐক্যের আহ্বান: ডিএমএফ নিয়োগ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে বড় ঘোষণা ডিএমএফ নিয়োগ আন্দোলনের জরুরি নোটিশ: ৯ ডিসেম্বরের কর্মসূচি সাময়িক স্থগিত — ন্যায্য দাবির লড়াই অব্যাহত ডিএমএফদের নিয়োগ সংকট: কেন এখনই নিয়োগ বিধিমালা প্রণয়ন জরুরি — ১৫ বছরের বাস্তবতা, আন্দোলন ও সমাধান বিশ্লেষণ

চোখে আঘাত পেলে কী করবেন? জানুন জরুরি প্রাথমিক করণীয়

ছবিঃ সংগৃহীত

চোখে আঘাত বিভিন্ন কারণে হতে পারে। বিশ্বব্যাপী চোখের আঘাতের প্রায় ১০% ঘটে কেমিক্যালের কারণে। এ ধরনের দুর্ঘটনা সাধারণত কর্মক্ষেত্রে বেশি হলেও বাসাবাড়িতেও ঘটতে পারে।

ছবিঃ সংগৃহীত

চোখের ক্ষতি করে এমন কেমিক্যালের ধরন

 

১. অ্যালকালি (ক্ষারজাতীয় পদার্থ)

 

সবচেয়ে মারাত্মক ক্ষতি করে।

 

কর্নিয়া, কনজাংটিভা, স্ক্লেরা ছাড়াও চোখের ভেতরের অঙ্গ নষ্ট করতে পারে।

 

অন্ধত্বের ঝুঁকি বেশি।

 

যেমন: কীটনাশক, ড্রেন ক্লিনার, সার, সিমেন্ট, হাঁড়ি-পাতিল ক্লিনার।

 

ছবিঃ সংগৃহীত

 

২. এসিড (অম্লজাতীয় পদার্থ)

 

তুলনামূলকভাবে কম ক্ষতিকর।

 

সাধারণত চোখের ভেতরের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় না।

 

যেমন: ভিনেগার, নেইলপলিশ রিমুভার, ব্যাটারির পানি, বিভিন্ন এসিড।

 

ছবিঃ সংগৃহীত

 

৩. ইরিটেন্ট (অস্বস্তি সৃষ্টিকারী পদার্থ)

 

মারাত্মক ক্ষতি না করলেও চোখে জ্বালা-পোড়া ও অস্বস্তি করে।

 

যেমন: ডিটারজেন্ট, পিপার স্প্রে।

 

 

ছবিঃ সংগৃহীত

 

কেমিক্যাল পড়লে চোখের সম্ভাব্য উপসর্গ

  • চোখ লাল হয়ে যাওয়া
  • ব্যথা ও জ্বালা-পোড়া
  • পানি পড়া
  • চোখে খচখচ করা
  • চোখের পাতা ফুলে যাওয়া
  • দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া

 

চোখে কেমিক্যাল পড়লে করণীয়

  • চোখ কোনোভাবেই ডলবেন না।
  • গরম কাপড় দিয়ে সেঁক দেবেন না।
  • সঙ্গে সঙ্গে ১০-১৫ মিনিট ধরে পরিষ্কার পানি দিয়ে চোখ ধুতে হবে।
  • চোখ খোলা রাখতে কষ্ট হলেও জোর করে খোলা রেখে পানি দিতে হবে
  • প্রাথমিক ধোয়া শেষে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।

অনেক সময় সামান্য মনে হলেও ভেতরে মারাত্মক ক্ষতি হতে পারে।

 

 

প্রতিরোধের উপায়

 

কেমিক্যাল নিয়ে কাজ করার সময় গগলস/চশমা ব্যবহার করুন।

সব ধরনের কেমিক্যাল শিশুর নাগালের বাইরে রাখুন।

সচেতন থাকুন—কারণ এ ধরনের আঘাতের ৯০% প্রতিরোধযোগ্য।


সম্পাদক
নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫


আরো পড়ুন

প্রেগন্যান্সি ক্যালকুলেটর