আপডেট
কবি কায়কোবাদের স্মৃতিবিজড়িত পিংনা রসপাল জামে মসজিদ: ইতিহাস, ঐতিহ্য ও বিস্মৃতির করুণ অধ্যায় একজন আপোসহীন দেশনেত্রীর বিদায়: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও উত্তরাধিকার স্বাস্থ্যখাত সংস্কার খসড়া ও ডিএমএফদের বাদ দেওয়ার বিতর্ক: জুলাই সনদের চেতনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? কিভাবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ ২০২৫ (খসড়া) বাতিল বা সংশোধনের জন্য ইমেইল করবেন: সম্পূর্ণ ধাপে ধাপে গাইড বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ ২০২৫: ডিপ্লোমা চিকিৎসকদের তীব্র আপত্তি, বৈষম্য ও নীতিগত সংকটের পূর্ণাঙ্গ বিশ্লেষণ ডায়াবেটিসে সুচবিহীন রক্ত পরীক্ষা: এমআইটির বিপ্লবী আলোভিত্তিক প্রযুক্তি বদলে দিচ্ছে গ্লুকোজ মনিটরিংয়ের ভবিষ্যৎ বাংলাদেশ ফুটবলের উত্থানের সময়ে তরুণদের অবিবেচক আচরণ: হামজা–শমিতদের উত্তরসূরীদের ভুল পদক্ষেপে নতুন বিতর্ক ডিএমএফ পরিচয়কে ধারণ করে জাতীয় ঐক্যের আহ্বান: ডিএমএফ নিয়োগ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে বড় ঘোষণা ডিএমএফ নিয়োগ আন্দোলনের জরুরি নোটিশ: ৯ ডিসেম্বরের কর্মসূচি সাময়িক স্থগিত — ন্যায্য দাবির লড়াই অব্যাহত ডিএমএফদের নিয়োগ সংকট: কেন এখনই নিয়োগ বিধিমালা প্রণয়ন জরুরি — ১৫ বছরের বাস্তবতা, আন্দোলন ও সমাধান বিশ্লেষণ

ডিপ্লোমা চিকিৎসকদের ঐক্যই সফলতার পথ: বিভাজন নয়, একাত্মতার সময় এখন

ডিপ্লোমা চিকিৎসকদের ঐক্য ও আন্দোলনের প্রতীকী ছবি
ডিপ্লোমা চিকিৎসকদের ঐক্যবদ্ধ অবস্থানই ভবিষ্যতের সাফল্যের পথ

 

 

ডিপ্লোমা চিকিৎসকদের ঐক্যই সফলতার পথ: বিভাজন নয়, একাত্মতার সময় এখন

 

বাংলাদেশের স্বাস্থ্যখাত আজ এক পরিবর্তন ও চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। চিকিৎসা সেবার মানোন্নয়নে যেমন আধুনিক চিকিৎসক সমাজের অবদান রয়েছে, তেমনি ডিপ্লোমা চিকিৎসকরাও দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য— ডিপ্লোমা চিকিৎসকদের পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই চলেছে নানা বৈষম্য, অনিশ্চয়তা এবং বিভাজন।

 

সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র সমন্বয়ক ও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের মোঃ আমিনুল ইসলাম বিপ্লব এক হৃদয়স্পর্শী আহ্বানে বলেন—

 

“জাতীয় ঐক্য ব্যতীত কোনভাবেই সফলতার ছোঁয়া পাবেনা, ডিপ্লোমা চিকিৎসক, শিক্ষার্থী ও বেকার ডিপ্লোমা চিকিৎসকরা। অতীতে অনেকবার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আমরা রাজপথে নেমেছিলাম, আহত হয়েছি, হামলার শিকার হয়েছি, মামলার মুখোমুখি হয়েছি। কিন্তু নিজেদের মধ্যে বিভাজনের কারণে আমরা প্রকৃত সাফল্যের দেখা পাইনি।”

 

 

 

ঐক্যের প্রয়োজনীয়তা ও বাস্তবতা

 

বাংলাদেশের স্বাস্থ্যখাতে প্রায় লক্ষাধিকের বেশি ডিপ্লোমা চিকিৎসক, সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন। এরা প্রত্যন্ত অঞ্চলে, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে আসছেন। তবুও, নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অবস্থান এখনো অস্পষ্ট, কর্মক্ষেত্রে বৈষম্য প্রকট এবং পেশাগত পরিচয়ের স্বীকৃতি অনিশ্চিত।

 

বিপ্লব বলেন,

 

“এখন সময় এসেছে বিভাজন ছেড়ে একাত্মতা তৈরি করার। সকল সংগঠন ও প্ল্যাটফর্মের প্রতিনিধিদের একত্রিত হয়ে একটি জাতীয় ঐক্যফ্রন্ট তৈরি করতে হবে। আমরা যদি সুসংগঠিতভাবে পরিকল্পনা করে মাঠে নামি, তাহলে কেউ আমাদের অধিকার থেকে বঞ্চিত রাখতে পারবে না।”

 

 

 

চিকিৎসক সমাজের প্রতি আহ্বান

 

বিপ্লব আরো বলেন,

 

“চিকিৎসক সমাজের প্রতি আমাদের অনুরোধ— আমরা কখনোই আপনাদের প্রতিদ্বন্দ্বী নই, ছিলাম না, হবো না। আপনারা গ্র্যাজুয়েট চিকিৎসক, আমাদের তুলনায় আপনাদের অবস্থান উচ্চতর। আমরা শুধুমাত্র চিকিৎসা খাতের উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করে আসছি। কিন্তু কিছু সংখ্যক চিকিৎসকের উস্কানিমূলক বক্তব্য ও আচরণের কারণে চিকিৎসক সমাজের সাথে আমাদের মধ্যে মতবিরোধ ও বিভাজন তৈরি হয়েছে। যা পুরো চিকিৎসা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।”

 

 

 

তিনি আরো বলেন,

 

“এই বিভাজন জনমানুষের মধ্যে চিকিৎসা খাতের প্রতি অবিশ্বাস ও ক্ষোভ তৈরি করছে। তাই আমাদের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সকলের অবদান ইতিবাচকভাবে প্রতিফলিত হয়।”

 

 

 

ডিপ্লোমা চিকিৎসকদের প্রতি আহ্বান ও করণীয়

 

ডিপ্লোমা চিকিৎসকদের উদ্দেশে মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন,

 

“দল-মত নির্বিশেষে, সকল সংগঠন ও ব্যক্তিকে একত্রিত হয়ে চলমান বৈষম্যের প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমাদের দাবি ও আন্দোলনকে বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম প্রয়োজন অভ্যন্তরীণ ঐক্য ও সংগঠিত প্রচেষ্টা।”

 

 

 

তিনি বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ ডিপ্লোমা চিকিৎসক সমাজই একদিন পেশাগত মর্যাদা ও অধিকার আদায়ে সফল হবে।

 

 

বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসা খাতের সুষ্ঠু বিকাশের জন্য শুধু উচ্চশিক্ষিত চিকিৎসক নয়, মাঠ পর্যায়ের ডিপ্লোমা চিকিৎসক ও টেকনোলজিস্টদের সমানভাবে গুরুত্ব দেওয়া জরুরি। সমাজের প্রান্তিক মানুষদের সেবা দিতে যারা নিরলসভাবে কাজ করছেন, তাদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল মনোভাবই পারে জাতীয় স্বাস্থ্যব্যবস্থাকে টেকসই করতে।

 

ঐক্যই ডিপ্লোমা চিকিৎসকদের সবচেয়ে বড় শক্তি। বিভাজন নয়, ঐক্যই ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি।

 

 

রেফারেন্স / সূত্র:

 

মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র সমন্বয়ক, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ।


সম্পাদক
মুহাম্মদ রাজু আহমেদ  
প্রকাশিত রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫


আরো পড়ুন

প্রেগন্যান্সি ক্যালকুলেটর